খুব অল্প সময়ে এবং স্বল্প খরচে বাসায় বানিয়ে খেতে পারেন কাঁচা আমের সুস্বাদু জুস।
মোটামুটি সা্ইজের একটি কাঁচা আম এর খোলস ফেলে আঠি/শাস বাদে বাকি অংশ কেটে কয়েক টুকরা করে ব্লেন্ডারে এক লিটার পরিমাণ হালকা ঠান্ডা পানিতে এক কাপ চিনির সাথে এক চা চামচ বিট লবন, এটি কাঁচা মরিচ ও আধাটা লেবুর রস দিয়ে দুই মিনিট ব্লেন্ড করলে হয়ে যাবে অপূর্ব স্বাদের কাঁচা আমের জুস। বাসার ছোট বড় সবার জন্য বানানো যেতে পারে এই জুস। এটি এক দিকে যেমন গরমে স্বস্তি দিবে অন্য দিকে খেতে অনেক তৃপ্তিদায়ক ও ভিটামিন সি যোগাবে।
তবে স্বাদ পাল্টাতে লেবুর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে ধনে পাতা বা পুদিনা পাতা। চিনি না দিয়ে গুড় দিয়েও তৈরী করা যেতে পারে। তবে বাসার কারো ডায়াবেটিস থাকলে প্রথমে চিনি বা গুড় না দিয়ে তার জন্য চিনিমুক্ত ট্যাবলেট মিলিয়ে দিতে পারেন এবং অন্যদের জন্য চিনি বা গুড় মিলিয়ে পরিবেশন করতে পারেন।
রমজানে ইফতারের আইটেম হিসেবেও এটি অনন্য হতে পারে এবং আমকে কমন রেখে ভিন্ন ভিন্ন স্বাদে প্রতিদিনই রাখা যেতে পারে ইফতারের আয়োজনে।
Finally found a platform that actually pays out on time. The registration process was a breeze and I was playing within minutes. kr86kr
Hey guys, been using 5gjililogin to access the platform. The interface is smooth, and I haven’t had any issues logging in. Definitely makes things easier. Check it out 5gjililogin.
The app version is a game changer. I can play wherever I want without any glitches. Seriously, download aaabetplataformaapp right now.